বাংলাদেশ ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের নতুন কমিটি Logo ডাইনিংয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ, বাড়ছে বাইরের খাবারের ওপর নির্ভরতা Logo সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে গ্রেফতার Logo প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল Logo সুন্নতে মুয়াক্কাদা নামাজের ফজিলত, হাদিসে যা এসেছে Logo বুর্জ খলিফার চেয়েও বেশি খরচে তৈরি ‘জিটিএ সিক্স’! Logo টানা ২৪ ঘণ্টা না খেলে শরীরে কী ঘটে? Logo জনবল নিয়োগ দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের বিক্ষোভ, শাহবাগে আন্দোলনের হুঁশিয়ারি

নিয়োগপত্রের অপেক্ষায় ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষক প্রার্থীরা, শাহবাগে আন্দোলনের হুঁশিয়ারি (সংগৃহীত ছবি)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত চাকরিপ্রত্যাশীরা নিয়োগপত্রের দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। দুই মাস পার হলেও নিয়োগপত্র না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

রোববার (২৬ এপ্রিল) সকালে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীরা রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হয়ে প্রথমে মূল সড়কে অবস্থান নেন। পরে পুলিশের বাধার মুখে সেখান থেকে সরে গিয়ে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি চালিয়ে যান আন্দোলনকারীরা।

প্রার্থীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার ফল প্রকাশসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হলেও এখন পর্যন্ত তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়নি। এতে তারা চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে পড়েছেন বলে দাবি করেন।

আন্দোলনকারীরা জানান, সরকারের পক্ষ থেকে নিয়োগ নিয়ে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দেশের ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে মোট ১৪ হাজার ৩৮৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

kalprakash.com/SS

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের বিক্ষোভ, শাহবাগে আন্দোলনের হুঁশিয়ারি
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের বিক্ষোভ, শাহবাগে আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৪:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬