বাংলাদেশ ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

৩৩ বছর পর ফিরছে ‘খলনায়ক রিটার্নস’, আলোচনায় সঞ্জয় দত্তের ফার্স্ট লুক

সংগৃহীত ছবি

বলিউডের কালজয়ী অ্যান্টি-হিরো সিনেমা ‘খলনায়ক’ আবার নতুন রূপে ফিরছে। ১৯৯৩ সালের সুপারহিট ছবির সিক্যুয়াল হিসেবে আসছে ‘খলনায়ক রিটার্নস’।

সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, কিছু গল্প শেষ হয় না, সেগুলো নতুন করে শুরু হয়—খলনায়ক রিটার্নস।

ফার্স্ট লুকে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় গান ‘খলনায়ক হুঁ ম্যায়’-এর আবহসংগীত, যা ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

১৯৯৩ সালের মূল ‘খলনায়ক’ পরিচালনা করেছিলেন সুভাষ ঘাই। ছবিতে সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ। অপরাধী বাল্লুকে ঘিরে পুলিশের সঙ্গে টানটান উত্তেজনার গল্প সে সময় ব্যাপক সাফল্য পেয়েছিল এবং ব্লকবাস্টার হিসেবে জায়গা করে নেয়।

সঞ্জয় দত্তের বাল্লু চরিত্রটি বলিউডে অ্যান্টি-হিরো চরিত্রের ধারণাকে নতুনভাবে জনপ্রিয় করে তোলে। চরিত্রটির আবেগ, ক্ষত ও মানবিক দিক দর্শকদের মন ছুঁয়ে যায়।

ছবির গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ এবং ‘খলনায়ক হুঁ ম্যায়’ আজও সমান জনপ্রিয়।

মজার বিষয় হলো, ১৯৯৩ সালে সিনেমা মুক্তির সময় সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবন ছিল নানা বিতর্কে ঘেরা। সেই সময়ের প্রতিকূলতা কাটিয়েই তিনি ছবিটির মাধ্যমে বড় সাফল্য পান।

এখন ৩৩ বছর পর ‘খলনায়ক রিটার্নস’-এ বাল্লুর নতুন অধ্যায় কীভাবে উপস্থাপিত হবে, তা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে।

kalprakash.com/SS

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
৩৩ বছর পর ফিরছে ‘খলনায়ক রিটার্নস’, আলোচনায় সঞ্জয় দত্তের ফার্স্ট লুক
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

৩৩ বছর পর ফিরছে ‘খলনায়ক রিটার্নস’, আলোচনায় সঞ্জয় দত্তের ফার্স্ট লুক

প্রকাশিত: ০৪:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬