বাংলাদেশ ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু

দলের বাজে পারফরম্যান্সে সৌদি কোচ রেনার্ড বরখাস্ত

ফিফা বিশ্বকাপের মাত্র ৫৫ দিন আগে সৌদি আরব জাতীয় ফুটবল দলের ফরাসি কোচ হেরভে রেনার্ডকে বরখাস্ত করা হয়েছে। দলের সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের কারণে সৌদি ফুটবল ফেডারেশন এ সিদ্ধান্ত নেয়।

আগামী ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সৌদি আরব।

গত মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে ৪-০ গোলে এবং সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলে পরাজয়ের পর রেনার্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে।

রেনার্ডের জায়গায় নতুন কোচ হিসেবে প্রিমিয়ার লিগের সাবেক তারকা এবং বর্তমানে আল-খালিজের কোচ জর্জিওস দোনিসকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বরখাস্ত হওয়ার পর প্রতিক্রিয়ায় ৫৫ বছর বয়সী রেনার্ড বলেন, এটাই ফুটবল। সৌদি আরবের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া এবং বাছাইপর্ব ও মূল বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে পারা আমার জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, সৌদি আরবের হয়ে সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মধ্যে দুবার তার অধীনে দলটি মূল পর্বে খেলেছে।

২০২৬ বিশ্বকাপে সৌদি আরব খেলবে গ্রুপ এইচ-এ। তাদের প্রতিপক্ষ হবে স্পেন, উরুগুয়ে এবং প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে। সৌদির সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

kalprakash.com/SS
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা

দলের বাজে পারফরম্যান্সে সৌদি কোচ রেনার্ড বরখাস্ত

প্রকাশিত: ০২:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬