বাংলাদেশ ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু

অপেরা হাউসে হান্ড্রেড লিগ ট্রফি উন্মোচন করলেন ইমরুল কায়েস

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার সিডনিতে আইকনিক সিডনি অপেরা হাউস ও হারবার ব্রিজের মনোরম পরিবেশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলা হান্ড্রেড লিগ (BHL)-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। এ বিশেষ মুহূর্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইমরুল কায়েস

অপেরা হাউসের সামনে ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট আয়োজন এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির কোনো ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি প্রথমবারের মতো বিশ্বের অন্যতম দর্শনীয় এই স্থানে উন্মোচিত হলো।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী ছয় দলের অধিনায়কদের উপস্থিতিতে জার্সি উন্মোচন করা হয়। এতে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরও বড় পরিসরে এবং আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইমরুল কায়েসও, তিনি বলেন আগামী মৌসুমে প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে।

টুর্নামেন্ট ডিরেক্টর জানান, ল্যাকেম্বায় সফল অকশনের পর আয়োজনের ভিন্নতা আনতেই অপেরা হাউস ও হারবার ব্রিজের পাশে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী রবিবার থেকে মাঠের লড়াই শুরু হবে। ১৩টি ম্যাচ শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ মে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

kalprakash.com/SS

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
অপেরা হাউসে হান্ড্রেড লিগ ট্রফি উন্মোচন করলেন ইমরুল কায়েস
জনপ্রিয় সংবাদ

মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা

অপেরা হাউসে হান্ড্রেড লিগ ট্রফি উন্মোচন করলেন ইমরুল কায়েস

প্রকাশিত: ০১:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬