মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:০৪:৩৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

আবার ১০০ ডলারের ওপরে তেলের দাম, বিশ্ববাজারে নতুন অস্থিরতা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:০৩
শেয়ার: mail
আবার ১০০ ডলারের ওপরে তেলের দাম, বিশ্ববাজারে নতুন অস্থিরতা

ছবি: রয়টার্স

এশিয়ার জ্বালানি বাজারে আবারও তীব্র ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হওয়া এবং ইরানের বন্দর অবরোধের ঘোষণা ঘিরে উত্তেজনা বাড়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। একই সময়ে পশ্চিম টেক্সাস মধ্যবর্তী (ডব্লিউটিআই) তেলের দাম ৮ দশমিক ৭ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির পর তেলের দাম ১০০ ডলারের নিচে নেমে এসেছিল। তবে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বাজারে অস্থিরতা ফের দেখা দিয়েছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থানের কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচলও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, আলোচনায় অগ্রগতি না হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে ঝুঁকি বেড়েছে এবং এর সরাসরি প্রভাব পড়েছে বাজারে। সিঙ্গাপুরের এক অর্থনীতিবিদ বলেন, পরিস্থিতি স্থিতিশীল না হলে তেলের দাম আরও ঊর্ধ্বমুখী থাকতে পারে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ও দক্ষিণ কোরিয়ার কসপি সূচক উভয়ই কমেছে। যুক্তরাষ্ট্রের স্টক ফিউচারেও দরপতনের ইঙ্গিত মিলেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিস্থিতির ওপর নির্ভরশীলতা থাকায় এশিয়ার দেশগুলো এই সংকটের প্রভাব বেশি অনুভব করছে।

অন্যদিকে সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানগামী ও ইরান থেকে আসা জাহাজগুলোই কেবল বাধাগ্রস্ত হবে, অন্য আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো ধরনের হুমকির কাছে নতি স্বীকার করবে না এবং হরমুজ প্রণালি ঘিরে যেকোনো পদক্ষেপ কঠোরভাবে মোকাবিলা করা হবে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ডলার তেল

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

আবার ১০০ ডলারের ওপরে তেলের দাম, বিশ্ববাজারে নতুন অস্থিরতা

বিস্তারিত কমেন্টে