বাংলাদেশ ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের নতুন কমিটি Logo ডাইনিংয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ, বাড়ছে বাইরের খাবারের ওপর নির্ভরতা Logo সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে গ্রেফতার Logo প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল Logo সুন্নতে মুয়াক্কাদা নামাজের ফজিলত, হাদিসে যা এসেছে Logo বুর্জ খলিফার চেয়েও বেশি খরচে তৈরি ‘জিটিএ সিক্স’! Logo টানা ২৪ ঘণ্টা না খেলে শরীরে কী ঘটে? Logo জনবল নিয়োগ দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু

ভোলায় নারী গ্রেফতারের প্রতিবাদে জামায়াত মহিলা শাখার মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা। ফাইল ছবি

ফেসবুকে সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগে ভোলায় বিবি সাওদা (৩৭) নামে এক নারীকে গ্রেফতার ও মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই ঘটনাকে নাগরিকদের সাংবিধানিক অধিকার হরণের দৃষ্টান্ত হিসেবে আখ্যা দেন বক্তারা। তারা বলেন, এ ধরনের পদক্ষেপ দেশে বাকস্বাধীনতার ওপর চাপ সৃষ্টি করছে এবং পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে।

এর আগে গত ৫ এপ্রিল রাতে বিবি সাওদাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংসদেও সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে মঙ্গলবার আদালত তাকে জামিন প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা ভুক্তভোগী নারীর মুক্তিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করলেও তার বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা সরকারের প্রতি গঠনমূলক সমালোচনা গ্রহণে আরও উদার ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

kalprakash.com/SS

বুধবার, ৮ এপ্রিল ২০২৬
ভোলায় নারী গ্রেফতারের প্রতিবাদে জামায়াত মহিলা শাখার মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি
জনপ্রিয় সংবাদ

সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন

ভোলায় নারী গ্রেফতারের প্রতিবাদে জামায়াত মহিলা শাখার মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০৩:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬