বাংলাদেশ ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: ববি হাজ্জাজ Logo ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান Logo বিশ্বকাপের আগে ইরান দলকে বিদায়ী সংবর্ধনা, তেহরানে উৎসবমুখর পরিবেশ Logo জাবিতে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ Logo সিলেটে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, যাত্রীদের মধ্যে আতঙ্ক Logo ঈদকে সামনে রেখে জাল নোট ছাপানোর প্রস্তুতি, আটক ৩ Logo ‎পাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের ক্রাক দ্যা স্কলারশিপ  সেমিনার অনুষ্ঠিত Logo মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ মেটার কর্মীদের Logo সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে বিকাশ Logo ভাতা ও বিমাসহ ব্রাক-এ সিনিয়র মিডওয়াইফ পদে চাকরির সুযোগ

বখাটেপনার প্রতিবাদে একই পরিবারে হামলা: মা-বাবা ও মেয়ে হাসপাতালে

খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নে বখাটেদের উত্যক্তকরণের প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রেখামারী গ্রামে মোসাঃ খালেদা বেগমের মেয়ে দোলা খাতুন (১৫) স্থানীয় দোকানে আইসক্রিম কিনতে গেলে টিটু ভূঁইয়া (৪০) নামের এক ব্যক্তি তাকে উত্যক্ত করে। মেয়েটির বাবা রেজাউল করিম ধলু তালুকদারের প্রতিবাদ করলে টিটু ও তার সহযোগীরা কুড়াল ও দা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলায় রেজাউল করিমের মাথায় কুড়ালের কোপ লাগে এবং খালেদা বেগমের হাতে আঘাত লাগে। কিশোরী মেয়েটিকেও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। হামলাকারীরা খালেদা বেগমের স্বর্ণের চেইন ও রুপার ব্রেসলেট ছিনিয়ে নেয় এবং যাওয়ার সময় মা-মেয়েকে শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দেয়। ভিকটিমদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের ১৬ বছর বয়সী পুত্রকেও মারধর করা হয়।

অভিযুক্ত টিটু ভূঁইয়া মারামারির বিষয়টি স্বীকার করেছেন।

অভিযুক্ত টিটু ভূঁইয়া

ভুক্তভোগী খালেদা বেগম দাকোপ থানায় এজাহার দায়ের করেছেন। স্থানীয়রা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

দাকোপ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: ববি হাজ্জাজ

বখাটেপনার প্রতিবাদে একই পরিবারে হামলা: মা-বাবা ও মেয়ে হাসপাতালে

প্রকাশিত: ০৫:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬