মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে মালয়েশিয়ার একটি ট্যাংকার জাহাজ। কুয়ালালামপুরে অবস্থিত ইরানি দূতাবাস মঙ্গলবার (৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ইসলামি প্রজাতন্ত্র ইরান তার বন্ধুদের ভুলে যায়নি। প্রথম মালয়েশিয়ান জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
উল্লেখ্য, একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক হুমকি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইরান যদি আত্মসমর্পণ না করে, তাহলে দেশটির কোনো সেতু বা বিদ্যুৎকেন্দ্র অক্ষত থাকবে না।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলো আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা ও বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে।
kalprakash.com/SS
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
বন্ধুদের ভুলেনি ইরান, প্রথম মালয়েশিয়ান জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করল
আন্তর্জাতিক ডেস্ক 
























