বাংলাদেশ ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

নেইমার বিশ্বকাপ খেলার জন্য আবারও অস্ত্রোপচার করলেন

ছবিঃসংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা নেইমার ২০২৬ সালের বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন না। সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের স্কোয়াডে নেইমারের নাম ছিল না। এছাড়া ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে থাকায় তাঁর বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছিল।

তবে নিজের বিশ্বকাপ স্বপ্ন পূরণের জন্য নেইমার এবার আবারও অস্ত্রোপচার করিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই তারকার হাঁটুর পুরোনো চোট নতুন করে সমস্যা তৈরি করছিল। চিকিৎসকের পরামর্শে এবার অস্ত্রোপচারে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) থেরাপি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতি ক্ষুদ্র টিস্যু দ্রুত সেরে তুলতে এবং সংযোগস্থলের ক্ষতিগ্রস্ত টিস্যু শক্তিশালী করতে সহায়তা করে।

সান্তোসের কোচ আলেক্সি স্তিভাল কুকার জানিয়েছেন, নেইমার পুরোপুরি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লক্ষ্য নিয়েই মনোনিবেশ করেছেন। তিনি যোগ করেন, ‘নেইমার পুনর্বাসনে কঠোর পরিশ্রম করছে। শক্তি ও গতি বাড়াতে প্রতিদিন দুটি করে সেশন করছে।’

নেইমারের এই পদক্ষেপে দেখা যাচ্ছে, বিশ্বকাপের স্বপ্ন পূরণের জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধভাবে সকল বাধা পেরোতে প্রস্তুত।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

নেইমার বিশ্বকাপ খেলার জন্য আবারও অস্ত্রোপচার করলেন

প্রকাশিত: ১২:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬