বলিউডে রণবীর সিং অভিনীত সিনেমা ধুরন্ধর: দ্য রিভেঞ্জ মুক্তির মাত্র ১৬ দিনে বিশ্বব্যাপী প্রায় ১৫০০ কোটি রুপি আয় করে বক্স অফিসে শীর্ষে অবস্থান করছে। তবে এই সফলতার মাঝেই উত্থাপিত হয়েছে চিত্রনাট্য চুরির বড় বিতর্ক।
পরিচালক সন্তোষ কুমার অভিযোগ করেছেন, তার সিনেমা ডি-সাহেব-এর গল্প চুরি করে ‘ধুরন্ধর’ নির্মাণ করেছেন আদিত্য ধর। সন্তোষ কুমারের দাবি, গল্পে একটি তরুণের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা এবং প্রতিশোধের বিষয়বস্তু তার কাজের সঙ্গে মিলে যাচ্ছে। এছাড়া তিনি প্রযোজনা পক্ষ থেকে হেনস্তার শিকার হয়েছেন বলে জানিয়েছেন।
তবে ‘ধুরন্ধর’-এর নির্মাতা আদিত্য ধর এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ছবিটি সম্পূর্ণভাবে তার মৌলিক সৃষ্টি এবং ২০২৩ সালের সেপ্টেম্বরেই স্ক্রিন রাইটার অ্যাসোসিয়েশন-এ চিত্রনাট্য নিবন্ধন করেছেন। অপরদিকে, সন্তোষ কুমারের স্ক্রিপ্ট নিবন্ধিত হয়েছে নভেম্বর মাসে।
বিতর্ক প্রকাশ্যে আসার পরই আদিত্য ধর আইনি ব্যবস্থা নিয়েছেন এবং সন্তোষ কুমারকে নোটিশ পাঠানো হয়েছে। নির্মাতা জানিয়েছেন, ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 





















