ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, তবে এখন শুধু প্রয়োজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা শনিবার এএফপিকে জানিয়েছেন, অনুমোদন মিললে এক সপ্তাহের মধ্যে হামলা শুরু করা হবে। সূত্র মতে, শুক্রবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী অবরোধ না সরালে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না করলে ‘নরক’ নামিয়ে আনা হবে।
ট্রাম্পের হুমকির ২৪ ঘণ্টার মধ্যে আইডিএফ তাদের হামলার প্রস্তুতির তথ্য প্রকাশ করেছে। আন্তর্জাতিক মহল এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।
সূত্র: এএফপি, এনডিটিভি
kalprakash.com/SS
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
ইরানের জ্বালানি স্থাপনায় হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক 
























