বাংলাদেশ ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত Logo অপহরণ নয়, ধর্ষণের মামলা এড়াতে ছাত্রশিবির নেতার ‘আত্মগোপন’: পুলিশ Logo লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ Logo রাঙামাটিতে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত Logo এসএমসিতে প্রোগ্রাম অফিসার নিয়োগ Logo পেনশনে আসছে বড় পরিবর্তন: কার কত বাড়বে? Logo এআইভিত্তিক সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা Logo ব্রাজিলের হৃদয়ে ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন ওমর ইবনে আল-খাত্তাব মসজিদ Logo প্রেমের গুঞ্জনে নতুন ইঙ্গিত দিয়ে পোস্ট মুছে ফেললেন প্রভা Logo যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদেরকে অনেক দর্শক চেনেই না

চাঁদাবাজির বিরুদ্ধে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের খোলা চিঠি

পর্যটন নগরী কক্সবাজারে চাঁদাবাজি নির্মূলে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সরাসরি মাঠে নেমেছে সংস্থাটি।

পর্যটন এলাকার প্রায় দুই শতাধিক আবাসিক হোটেল, কটেজ ও রিসোর্টে একটি খোলা চিঠি পাঠিয়েছে ট্যুরিস্ট পুলিশ। চিঠিতে ব্যবসায়ীদের স্পষ্টভাবে অনুরোধ জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি বা চক্র তাদের প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে, তবে যেন কালক্ষেপণ না করে দ্রুত ট্যুরিস্ট পুলিশকে অবহিত করা হয়। এক্ষেত্রে তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশ প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ স্বাক্ষরিত এই চিঠিতে সরাসরি যোগাযোগের জন্য তাঁর ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি উল্লেখ করা হয়েছে। এর ফলে ভুক্তভোগী ব্যবসায়ীরা সরাসরি শীর্ষ কর্মকর্তার কাছে অভিযোগ জানানোর সুযোগ পাচ্ছেন।

ট্যুরিস্ট পুলিশের এই সরাসরি ও স্বচ্ছ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কক্সবাজারের হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা। চিঠিটি হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট মহলে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মাঝে আস্থার সৃষ্টি করেছে। সচেতন মহলের মতে, প্রশাসনের এমন কঠোর অবস্থান পর্যটন শিল্পে দীর্ঘমেয়াদী শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে।

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

চাঁদাবাজির বিরুদ্ধে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের খোলা চিঠি

প্রকাশিত: ০৯:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬