রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৫২:৩৩

ফিন অ্যালেনের প্রশংসায় মুগ্ধ মার্ক বাউচার, আইপিএলে ঝড় তুললেন কিউই ব্যাটার

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:০৩
শেয়ার: mail
ফিন অ্যালেনের প্রশংসায় মুগ্ধ মার্ক বাউচার, আইপিএলে ঝড় তুললেন কিউই ব্যাটার

সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দাপুটে জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফিন অ্যালেনের ঝড়ো সেঞ্চুরিতে বড় জয় তুলে নেয় শাহরুখ খানের দল।

ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন নিউজিল্যান্ডের এই মারকুটে ব্যাটার। তার ব্যাটিং পারফরম্যান্সের প্রশংসায় মুখর হন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার-ব্যাটার মার্ক বাউচার।

জিও হটস্টারের ‘গুগল সার্চ এআই মোড ম্যাচ সেন্টার লাইভ’ অনুষ্ঠানে বাউচার বলেন, ২০ বা ৩০ রানের পর অ্যালেন যেভাবে বড় শট খেলেন, বিশ্ব ক্রিকেটে এমন ব্যাটার খুব কমই আছে। শক্তিশালী শটগুলো তার কাছে যেন একদম স্বাভাবিক, আর সেগুলো হয় নিখুঁতভাবে।

এদিন মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেন ফিন অ্যালেন। ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৫টি চার, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় একেবারে শুরুতেই।

ভারতের সাবেক স্পিনার পীযূষ চাওলাও অ্যালেনের ইনিংসের প্রশংসা করেন। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে তার আত্মবিশ্বাসী ব্যাটিং ও শট নির্বাচনকে তিনি উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন।

দিল্লির বোলিং আক্রমণকে কার্যত কোনো সুযোগ না দিয়ে এই ইনিংসেই কেকেআরকে সহজ জয়ের পথে নিয়ে যান ফিন অ্যালেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৯ মে ২০২৬ | Globe kalprakash.com

ফিন অ্যালেনের প্রশংসায় মুগ্ধ মার্ক বাউচার, আইপিএলে ঝড় তুললেন কিউই ব্যাটার

বিস্তারিত কমেন্টে