শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৭:৪৫
শিরোনাম
● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা

জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ৩৭

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:৪৩
শেয়ার: mail
জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ৩৭

জাপানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৫ দশমিক ৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় ভোরে আঘাত হানা এই কম্পনে রাজধানী টোকিওসহ দেশটির বিস্তীর্ণ এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইবারাকি প্রিফেকচারের ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। শক্তিশালী এই কম্পন অনুভূত হলেও কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, পাঁচটি প্রিফেকচারে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। এর মধ্যে টোকিওতে ১৫ জন, সাইতামায় ৯ জন, কানাগাওয়ায় ৮ জন, চিবায় ৪ জন এবং ইবারাকিতে ১ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই ভোরের দিকে ঘুমের মধ্যে বিছানা থেকে পড়ে গিয়ে কিংবা দরজা ও আসবাবপত্রের সঙ্গে ধাক্কা লেগে আঘাত পেয়েছেন। কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোহামা শহরে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা বিছানা থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন।

ভূমিকম্পের প্রভাবে টোকিওসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে রেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে দ্রুত ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ শুরু হয়।

এদিকে ভূমিকম্পের সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

এর আগে গত মাসে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো এলাকায় ৭ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যাতে ৩৮ জন নিহত এবং ৩৬৪ জন আহত হয়েছিলেন।

সূত্র: জাপান টাইমস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ৩৭

বিস্তারিত কমেন্টে