শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১২:০৯
শিরোনাম
● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক

মো. আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মো. আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:১২
শেয়ার: mail
চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে মজুদ করা ৯২টি ককটেল, ১২ কেজি গান পাউডার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। শুক্রবার বেলা ১১টার দিকে এসআরবির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়। উদ্ধার করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ।

অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এসআরবি কর্তৃপক্ষের ধারণা, উদ্ধার করা এসব আলামত দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে মজুত করে রাখতে পারে।

উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক

বিস্তারিত কমেন্টে