বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৬:৩৭
শিরোনাম
● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট? ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট?

সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:২২
শেয়ার: mail
সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী কনটেইনার জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ভাসতে দেখা গেছে নামিদামি ব্র্যান্ডের আইফোন ও সুগন্ধির (পারফিউম) বোতল। ভাসমান এসব মূল্যবান সামগ্রী কুড়িয়ে নিতে স্থানীয়দের ছোট ছোট নৌকা নিয়ে সমুদ্রে নেমে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

প্রাথমিক তথ্যের বরাতে জানা গেছে, ডুবে যাওয়া সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ জিএফএস প্রাইড দুবাই থেকে প্রায় ২ হাজার ৫০০ কনটেইনার মালামাল নিয়ে গন্তব্যে যাচ্ছিল। সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) জানায়, বুধবার আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা ২১ ক্রুর সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি তলিয়ে যাওয়ার পরপরই দামি সুগন্ধি ও আইফোনের বিপুল সংখ্যক প্যাকেট পানিতে ছড়িয়ে পড়ে। এরপর ছোট ছোট নৌকায় করে স্থানীয় লোকজনকে ভাসমান পণ্যগুলো উদ্ধার বা সংগ্রহ করতে ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা যায়।

তবে জাহাজটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা নিয়ে বিপরীতমুখী বক্তব্য পাওয়া গেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দাবি, তাদের অনুমোদনহীন পথ দিয়ে প্রণালি অতিক্রম করার সময় সমুদ্র মাইনের আঘাতে জাহাজটি ডুবে যায়। অন্যদিকে সামুদ্রিক কর্মকর্তারা জানিয়েছেন, কোনো অজ্ঞাত প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা বিস্ফোরক) আঘাতে জাহাজে আগুন ধরে যায় এবং পরে তা তলিয়ে যায়।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা অংশীদার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে বেশ কিছুদিন ধরেই তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই কনটেইনার জাহাজটি ডুবে যাওয়ার এ ঘটনা ঘটল।

এদিকে এক পৃথক ঘটনায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেনটকম) জানিয়েছে, সম্প্রতি ওমান উপসাগরে নজরদারি চালানো ও মার্কিন নৌজাহাজকে লক্ষ্যবস্তু করার অভিযোগে ইরানঘনিষ্ঠ একটি ধাও জাহাজে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে। তবে হামলার আগেই সেটির ক্রুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেছে মার্কিন বাহিনী।

সূত্র: ইন্ডিয়া টুডে

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি

বিস্তারিত কমেন্টে