বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৬:২৫
শিরোনাম
● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট? ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট?

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ক্রিকেটপ্রেমীদের নজর ছিল প্রস্তুতি ম্যাচের দিকে। সেই সূচিতে কিছুটা রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরকারী ক্যারিবিয়ানদের তিন দিনের জায়গায় এখন খেলতে হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোর ও আউটারে দুদিন অনুশীলন করবে সফরকারীরা।

অনুশীলন শেষে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। ২২ ও ২৩ অক্টোবর হবে ম্যাচটি। প্রস্তুতি ম্যাচ শেষে তিন দিন অনুশীলন করে ২৮ অক্টোবর থেকে মিরপুরে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর থেকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বাংলাদেশ সফরের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত ফর্মে থাকা শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে নেই পেসার আলজারি জোসেফও।

আসন্ন এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত। এবারের চক্রে বাংলাদেশের বর্তমান অবস্থান চতুর্থ, আর ওয়েস্ট ইন্ডিজ আছে আট নম্বরে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম

বিস্তারিত কমেন্টে