রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৫:০০

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন যুগ্মসচিব মো. আবু আউয়াল

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:৪৮
শেয়ার: mail
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন যুগ্মসচিব মো. আবু আউয়াল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়াল।

শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়ালকে রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. আবু আউয়ালকে ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন যুগ্মসচিব মো. আবু আউয়াল

বিস্তারিত কমেন্টে