রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৪:৪৮

গাজা থেকে ঘুড়ি ওড়ালে ড্রোন বিবেচনা করে হামলার নির্দেশ ইসরায়েলের

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:৩৫
শেয়ার: mail
গাজা থেকে ঘুড়ি ওড়ালে ড্রোন বিবেচনা করে হামলার নির্দেশ ইসরায়েলের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে ঘুড়ি ওড়ানোর ঘটনাকে আর হালকাভাবে দেখছে না তেল আবিব। গাজা থেকে যেকোনো ধরনের বস্তু ওড়ানো বা নিক্ষেপের ঘটনায় সেনাবাহিনীকে তাৎক্ষণিক ও কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েক দিনে গাজা থেকে ওড়ানো অন্তত চারটি ঘুড়ি ইসরায়েলের নাহাল ওজ কিবুতসে গিয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ঘুড়িগুলোতে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি এবং সাধারণ মানুষের জন্যও কোনো ঝুঁকি তৈরি হয়নি। তবে দক্ষিণ ইসরায়েলে অতীতে গাজা থেকে পাঠানো দাহ্য পদার্থযুক্ত ঘুড়ি ও বেলুনের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় আগুন লাগার ঘটনার প্রেক্ষাপটে এবার কঠোর অবস্থান নিয়েছে তারা।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, পশ্চিম নেগেভের ইসরায়েলি বসতিগুলোর দিকে গাজা থেকে যেকোনো উড্ডয়ন বা নিক্ষেপ মোকাবিলায় সেনাবাহিনীকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গাজা থেকে যেকোনো কিছু পাঠানোর ঘটনাকেই তিনি সব দিক থেকে ‘যুদ্ধের কর্মকাণ্ড’ হিসেবে বিবেচনা করছেন।

কাটজ আরও বলেন, ‘এখন থেকে বেলুনকে ঘুড়ি হিসেবে বিবেচনা করা হবে, আর ঘুড়িকে ড্রোন হিসেবে গণ্য করা হবে—সেগুলোর সঙ্গে বিস্ফোরক থাকুক বা না থাকুক।’ যারা এ ধরনের কিছু তৈরি, উৎক্ষেপণ বা এতে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতার সঙ্গে আঘাত হানা হবে বলে সতর্ক করেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে গাজার বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইসরায়েলের দিকে দাহ্য পদার্থযুক্ত ঘুড়ি ও বেলুন ওড়ানোর অভিযোগ রয়েছে, যার ফলে সীমান্তবর্তী বসতি ও কৃষিজমিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গাজা থেকে ঘুড়ি ওড়ালে ড্রোন বিবেচনা করে হামলার নির্দেশ ইসরায়েলের

বিস্তারিত কমেন্টে