রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫০:৩৬

কসবায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কায়েমপুর ইউনিয়ন কিংসের জয়

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৩৫
শেয়ার: mail
কসবায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কায়েমপুর ইউনিয়ন কিংসের জয়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তেতৈয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ‘মুশফিকুর রহমান ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনালে জাফরগঞ্জ ফুটবল একাডেমিকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কায়েমপুর ইউনিয়ন কিংস।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের তেতৈয়া মাঠে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত এ ফাইনাল খেলাকে ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলা দেখতে তেতৈয়া মাঠে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত ফুটবল উৎসবে।

ফাইনালে মুখোমুখি হয় কসবার কায়েমপুর ইউনিয়ন কিংস ও দেবিদ্বারের জাফরগঞ্জ ফুটবল একাডেমি। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মাঠে। শেষ পর্যন্ত দুর্দান্ত ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে নির্ধারিত সময়ের খেলায় কায়েমপুর ইউনিয়ন কিংস ২-০ গোলের ব্যবধানে জাফরগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে শিরোপা জয় করে। কাঙ্ক্ষিত জয় নিশ্চিত হওয়ার পর কায়েমপুর ইউনিয়ন কিংসের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে, মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং এলাকায় একটি সুন্দর ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী কায়েমপুর ইউনিয়ন কিংসের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ অন্যান্য পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কায়েমপুর ইউনিয়ন কিংসের জয়

বিস্তারিত কমেন্টে