রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৮:০৫

এসিসি নির্বাচনে ভারতকে হারিয়ে পাকিস্তান-সমর্থিত প্যানেলের ঐতিহাসিক জয়

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
এসিসি নির্বাচনে ভারতকে হারিয়ে পাকিস্তান-সমর্থিত প্যানেলের ঐতিহাসিক জয়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বোর্ড নির্বাচনে ভারত-সমর্থিত প্যানেলকে পরাজিত করেছে পাকিস্তান-সমর্থিত প্যানেল। এতে পাকিস্তান-সমর্থিত তিন প্রার্থীই বিজয়ী হয়েছেন। এসিসি প্রতিষ্ঠার পর এই প্রথম পাকিস্তান-সমর্থিত কোনো প্যানেল বোর্ডের তিনটি পদেই জয়লাভ করল।

এসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বোর্ডের তিনটি পরিচালক পদ পূরণের লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এসিসি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বাধীন পাকিস্তান-সমর্থিত প্যানেলে কাতার, সিঙ্গাপুর ও মালদ্বীপের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন এবং তাঁরা সবাই জয়ী হন। বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন রাজীব শুক্লা।

নির্বাচন ছাড়াও এসিসির বার্ষিক সাধারণ সভায় পরিচালনা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি সভায় সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া নন-টেস্ট ও সহযোগী সদস্যদের মধ্য থেকে কাতার ও সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিরা এবং মালদ্বীপের মোহাম্মদ ফয়সাল ও বাহরাইন ক্রিকেট ফেডারেশনের মোহাম্মদ মনসুর এসিসির নির্বাহী বোর্ডে নির্বাচিত হয়েছেন।

সভায় ঐতিহাসিক এক সিদ্ধান্তে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) এসিসির সভাপতি পদের ঘূর্ণায়মান বা রোটেশন পদ্ধতির তালিকায় অন্তর্ভুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে। পূর্বে এ পদটি পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে আবর্তিত হতো; নতুন সিদ্ধান্তের ফলে এখন আফগানিস্তানও এসিসির সভাপতি হওয়ার যোগ্য বিবেচিত হবে।

বৈঠকে বাংলাদেশে অনুষ্ঠেয় আগামী বছরের এশিয়া কাপের ভেন্যু হিসেবে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটের নাম প্রস্তাব ও প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের প্রস্তুতি ও এসিসির বার্ষিক বাজেট অনুমোদন করা হয়।

এসিসি সভাপতি সৈয়দ মহসিন নাকভি নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বিভিন্ন জাতি ও প্রজন্মকে যুক্ত করার এক মেলবন্ধন। ঐক্য ও শৃঙ্খলার সঙ্গে এশীয় ক্রিকেটের ভবিষ্যৎ বিনির্মাণে আমরা কাজ করে যাব।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এসিসি নির্বাচনে ভারতকে হারিয়ে পাকিস্তান-সমর্থিত প্যানেলের ঐতিহাসিক জয়

বিস্তারিত কমেন্টে