বাংলাদেশ ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

বকেয়া রেখেই নতুন ঋণের সুযোগ চামড়া ব্যবসায়ীদের, শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

চামড়া ব্যবসায়ীদের জন্য আগের ঋণের বকেয়া সম্পূর্ণ পরিশোধ না করেও নতুন ঋণ নেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এ খাতে অর্থপ্রবাহ সচল রাখতে ঋণের শর্ত শিথিল করে মঙ্গলবার (৫ মে) একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, যেসব ব্যবসায়ীর পূর্বের ঋণ পুনঃতফসিল করা রয়েছে, তাদের ক্ষেত্রে নতুন ঋণ নিতে আগের বকেয়ার একটি অংশ পরিশোধের যে নিয়ম ছিল, তা আপাতত স্থগিত থাকবে। এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চামড়াশিল্প দেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাত এবং কোরবানির ঈদকে কেন্দ্র করেই মূলত এই খাতে কাঁচামাল সংগ্রহ করা হয়। এ সময় পর্যাপ্ত অর্থ প্রবাহ না থাকলে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটার আশঙ্কা থাকে। তাই ব্যাংকগুলোকে দ্রুত চলতি মূলধন ঋণ অনুমোদন ও বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হাট-বাজার ও গ্রাম পর্যায়ের ক্ষুদ্র সংগ্রাহকরাও অর্থ সুবিধার আওতায় আসেন।

এছাড়া সার্কুলারে ২০২৬ সালের জন্য চামড়া খাতে ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করতে বলা হয়েছে, যা কোনোভাবেই আগের বছরের তুলনায় কম হতে পারবে না। নির্ধারিত লক্ষ্যমাত্রা ও বাস্তবায়নের অগ্রগতির তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

বকেয়া রেখেই নতুন ঋণের সুযোগ চামড়া ব্যবসায়ীদের, শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৫:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬