রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:২১:৩৩

নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১:৫২
শেয়ার: mail
নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

ছবিঃ সংগৃহীত

পরিবেশ সুরক্ষায় নওগাঁর রানীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৪ মে ) সকাল সাড়ে ১১ টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা সুলতানার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে উপজেলার চকাদিন এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত মেসার্স দ্বীপ ব্রিকসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা ধার্য ও তা আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

অভিযানে ব্যাটেলিয়ন আনসার, নওগাঁর একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

ট্যাগসমূহ: অবৈধ ইটভাটা

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৪ মে ২০২৬ | Globe kalprakash.com

নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

বিস্তারিত কমেন্টে