রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:০৩:৪১

সেপ্টেম্বরে শুরু হচ্ছে মধুবালার বায়োপিক

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:৪৯
শেয়ার: mail
সেপ্টেম্বরে শুরু হচ্ছে মধুবালার বায়োপিক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বলিউডের কালজয়ী অভিনেত্রী মধুবালার বায়োপিক নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে। জসমিত কে রিনের পরিচালনায় এবং সঞ্জয়লীলা বানসালির প্রযোজনায় বহুল প্রতীক্ষিত এই সিনেমার শুটিং আগামী সেপ্টেম্বর মাসেই শুরু হতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড ডে’-এর প্রতিবেদন অনুযায়ী, সঞ্জয়লীলা বানসালি বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী সপ্তাহে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পামস প্রাসাদে সিনেমাটির একটি গানের শুটিং অনুষ্ঠিত হবে।

এই গানের শুটিং শেষ হলেই বানসালির প্রযোজনা দল একই লোকেশনে মধুবালার বায়োপিকের সেট নির্মাণের কাজ শুরু করবে। ঘনিষ্ঠ সূত্রের খবর, সেপ্টেম্বরের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে শুটিং শুরু করবেন নির্মাতারা।

এই বায়োপিকে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে অভিনয় করছেন সারা অর্জুন, যিনি সম্প্রতি ‘ধুরন্ধর’ দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন। সূত্রের ভাষ্যমতে, মধুবালার চরিত্রটিতে নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে সারা অর্জুন নিবিড় প্রস্তুতি ও গবেষণা চালিয়ে যাচ্ছেন।

সিনেমাটির নাম এখনও চূড়ান্ত না হলেও এতে মধুবালার জীবনের নানা অজানা ও গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে।

এদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজও প্রায় শেষের পথে। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত এই সিনেমাটি আগামী বছরের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সেপ্টেম্বরে শুরু হচ্ছে মধুবালার বায়োপিক

বিস্তারিত কমেন্টে