বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩৫:৪৯
শিরোনাম
● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● টানা তিনবার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান ● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● টানা তিনবার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান ● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর

বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক

রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:৩৭
শেয়ার: mail
বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত ২০২৬ সালের বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর (World’s Top 2% Scientists) মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১১ জন শিক্ষক ও গবেষক।

এ অর্জনের মাধ্যমে দেশের বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিকভাবে ষষ্ঠ স্থান অর্জন করেছে যবিপ্রবি।

গবেষকদের সাইটেশন, এইচ-ইনডেক্স ও অন্যান্য অ্যাকাডেমিক সূচক বিশ্লেষণ করে বিজ্ঞানীদের বিশ্বব্যাপী এ তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশি ও আন্তর্জাতিক গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিগত বছরগুলোর তুলনায় অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে যবিপ্রবি। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গবেষণা ট্র্যাক রেকর্ড বিশ্লেষণে দেখা যায়, আন্তর্জাতিক এ মর্যাদাপূর্ণ তালিকায় যবিপ্রবির অবস্থান প্রতিবছরই ঊর্ধ্বমুখী। ২০২৫ সালে এ তালিকায় যবিপ্রবি থেকে স্থান পেয়েছিলেন ৯ জন গবেষক। এর আগে ২০২৪ সালে ৩ জন, ২০২৩ সালে ৩ জন, ২০২২ সালে ৩ জন এবং ২০২১ সালে ৪ জন গবেষক স্থান অর্জন করেছিলেন। বিগত বছরগুলোর তুলনায় ২০২৬ সালে ১১ জন গবেষকের এ অর্জন বিশ্ববিদ্যালয়টির গবেষণা খাতে ধারাবাহিক উন্নয়ন ও জোরালো অগ্রগতিরই বহিঃপ্রকাশ।

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া যবিপ্রবির গবেষকেরা হলেন—

১. আমিনুল ইসলাম (Energy)
২. মো. সাইফুল ইসলাম (Nanoscience & Nanotechnology)
৩. এম. জেড. এইচ. খান (Analytical Chemistry)
৪. ইমরান খান (Energy)
৫. মো. মশিউর রহমান (Environmental Sciences)
৬. এম. আর. সাইবুর (Environmental Sciences)
৭. মো. বিপ্লব হোসেন (Optoelectronics & Photonics)
৮. তরিকুল ইসলাম (Polymers)
৯. পার্থ কুমার বিশ্বাস (Medicinal & Biomolecular Chemistry)
১০. মোহাম্মদ তানভীর আহমেদ (Applied Physics)
১১. মো. আমজাদ হোসেন (Optoelectronics & Photonics)

গবেষণায় আর্থিক সহায়তা ও স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান বলেন, ‘এই গৌরবময় অর্জন যবিপ্রবি পরিবারের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। নতুন প্রশাসন হিসেবে আমাদের অগ্রাধিকার থাকবে গবেষণার এই উন্নয়নধারা ধরে রাখা। শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যেন অর্থ বরাদ্দের সুষম ও দক্ষ ব্যবহার নিশ্চিত হয়, সে বিষয়ে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।’

গবেষক শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মাহমুদুল হাসান বলেন, ‘গবেষণায় এই ধারাবাহিক সাফল্য সত্যিই আনন্দের। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রশাসন থেকে সব ধরনের সুবিধা ও প্রণোদনা দেওয়া হবে। এখন থেকে রিসার্চ সেল থেকে অনার্স ও মাস্টার্স উভয় লেভেলেই প্রতিটি বিভাগে গবেষণা প্রজেক্টে ফান্ডিং করা হবে, যেন শিক্ষার্থীরা বিশ্বমানের পেপার পাবলিশ করে বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং ও সুনাম আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।’

আন্তর্জাতিক এ স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিজয়ী গবেষকদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক

বিস্তারিত কমেন্টে