বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০৯:১১
শিরোনাম
● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা ● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা ● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

যবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে সেমিনার

রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৩
শেয়ার: mail
যবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে সেমিনার

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপ নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘এক্সপ্লোরিং ইউএসএ হায়ার এডুকেশন অপরচুনিটিস’ শীর্ষক এ সেমিনার হয়।

যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং ঢাকার ইউএসএ অ্যাম্বাসির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে সহযোগিতা করে জাস্ট ক্যারিয়ার ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

সেমিনারে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ভর্তির সুযোগ, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে স্কলারশিপ ও ফান্ডিংয়ের সুযোগ কাজে লাগানোর বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

এ সময় স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) প্রস্তুত, রিকমেন্ডেশন লেটার সংগ্রহ, গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন (জিআরই), টোফেল বা আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের কৌশল নিয়েও আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তথ্যসমৃদ্ধ ও প্রস্তুত শিক্ষার্থীরাই নিজেদের আরও ভালোভাবে গড়ে তুলতে পারে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের আগেভাগে পরিকল্পনা ও যথাযথ প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং বিদেশে পড়াশোনার আবেদন ও প্রস্তুতি সম্পর্কে সঠিক তথ্য দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পরিকল্পনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ লাবিব ও নাবিলা ইয়াসমিন ইশা। শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্টরা এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

যবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে সেমিনার

বিস্তারিত কমেন্টে