বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৪:২৯
শিরোনাম
● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ● তিস্তার চরে কুয়াশার চাদর, ভাঙনের ক্ষত নিয়েই শীতের অপেক্ষায় চর অঞ্চলের মানুষ ● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● টানা তিনবার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান ● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ● তিস্তার চরে কুয়াশার চাদর, ভাঙনের ক্ষত নিয়েই শীতের অপেক্ষায় চর অঞ্চলের মানুষ ● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● টানা তিনবার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান

পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:০৪
শেয়ার: mail
পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পাবনা সদর থানায় লিখিত এজাহার দেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা জজ কোর্টে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে লষ্করপুর টার্মিনাল-সংলগ্ন একটি গেটের পাশে রিপনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক নবী নেওয়াজ টার্মিনাল এলাকার মহেন্দ্রপুরের মৃত আবু সামা মিয়ার ছেলে। তিনি গাজী টেলিভিশনের (জিটিভি) পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি পাবনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে মো. ইবাদ শেখ ওরফে ড্রাইভার ইবাদ, মো. আমিন উদ্দিন ও শ্রী মিলন গোবিন্দ চৌধুরীসহ অজ্ঞাতনামা কয়েকজন তাঁকে ঘিরে গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করলে ইবাদ শেখ তাঁকে হত্যার হুমকি দিয়ে হাতে থাকা হাসুয়া দিয়ে মাথায় কোপ দেন। তিনি দুই হাত দিয়ে কোপটি ঠেকানোর চেষ্টা করলে হাতে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। এতে মাথার পেছনে, হাত, পিঠ, বুক, মুখ, গলা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

এ সময় তাঁর শার্টের পকেটে থাকা নগদ ২০০ টাকা ও প্রায় ১ হাজার ৮৫০ টাকা মূল্যের একটি হেডফোন নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত সাংবাদিককে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী সাংবাদিক মো. নবী নেওয়াজ বাদী হয়ে বৃহস্পতিবার পাবনা সদর থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি (অপারেশন) নাহিরুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ ও সাধারণ সম্পাদক শামসুল আলম। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

বিস্তারিত কমেন্টে