সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৫:৩২
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

বাসাসের নতুন কমিটির সাধারণ সম্পাদক কালের কণ্ঠের অপু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:০৮
শেয়ার: mail
বাসাসের নতুন কমিটির সাধারণ সম্পাদক কালের কণ্ঠের অপু

কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুকে সাধারণ সম্পাদক করে বাসাসের নবীনগর শাখার ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে সমকালের প্রতিনিধি মাহাবুব আলম লিটনকে।

শনিবার (৩ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের সৈনিক হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত সভা থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন বাসাসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী।

নবগঠিত কমিটির অন্যরা হলেন সহসভাপতি শাহীন রেজা টিটু (দৈনিক সমাচার), সহসাধারণ সম্পাদক মো. আনোয়ার বিন খলিল (দৈনিক সময়ের কাগজ), সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক (দৈনিক ভোরের সময়), অর্থ সম্পাদক জুয়েল রানা (দৈনিক লাখোকণ্ঠ) ও দপ্তর সম্পাদক আতাউর রহমান কাজল (এশিয়ান টিভি)। এ ছাড়া সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান (দৈনিক আগামীর সময়) এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন গ্রিন টেলিভিশনের মো. বাবুল, দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়ার মো. খলিলুর রহমান এবং দৈনিক নবকণ্ঠের মো. নিজাম উদ্দিন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে এবং দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাসাসের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল এবং ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আবু নাসের মঞ্জু, সুপ্রিম কোর্টের আইনজীবী বিএনপি নেতা ব্যারিস্টার আশরাফ রহমান, নবীনগর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, নবীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অঞ্জন নাগ, আব্দুল হাই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক মাওলানা মো. সানাউল্লাহ, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলী, ব্রাহ্মণবাড়িয়া অংকুরের সভাপতি সংস্কৃতিজন আনিছুল হক রিপন ও বাসাসের কুমিল্লার মুরাদনগর উপজেলা সভাপতি এন এ মুরাদসহ স্থানীয় সাংবাদিক নেতারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাসাসের নতুন কমিটির সাধারণ সম্পাদক কালের কণ্ঠের অপু

বিস্তারিত কমেন্টে