বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩৯:৪৫
শিরোনাম
● ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি ● কসবা ও ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ ● তেজগাঁও কলেজ লাইব্রেরিতে নতুন বই সংযোজন ● যবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে সেমিনার ● সিএমপির দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল ● ইতালি প্রবাসীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে বাবা-ছেলে আটক ● প্রণোদনার ঋণ দ্রুত ছাড়ের দাবি, শর্ত শিথিলের আহ্বান ● গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, প্রশাসনে নরেন্দ্র মোদির ২৫ বছর ● রুহিয়া বাংলা বাজারের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ ● ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি ● কসবা ও ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ ● তেজগাঁও কলেজ লাইব্রেরিতে নতুন বই সংযোজন ● যবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে সেমিনার ● সিএমপির দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল ● ইতালি প্রবাসীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে বাবা-ছেলে আটক ● প্রণোদনার ঋণ দ্রুত ছাড়ের দাবি, শর্ত শিথিলের আহ্বান ● গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, প্রশাসনে নরেন্দ্র মোদির ২৫ বছর ● রুহিয়া বাংলা বাজারের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ

তেজগাঁও কলেজ লাইব্রেরিতে নতুন বই সংযোজন

মো. তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
মো. তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৮
শেয়ার: mail
তেজগাঁও কলেজ লাইব্রেরিতে নতুন বই সংযোজন

তেজগাঁও কলেজ কেন্দ্রীয় লাইব্রেরিতে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন বই যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এসব বই লাইব্রেরিতে সংযুক্ত করা হয়।

দীর্ঘদিন ধরে লাইব্রেরিতে পর্যাপ্ত বই না থাকায় পড়াশোনায় নানা ভোগান্তি ও সমস্যার মুখোমুখি হচ্ছিলেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। নতুন বই যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের সেই দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে।

বই সংযোজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক নূর নবী আল মাহমুদ ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের প্রধান মুনীরা পার্ভীন, সহযোগী অধ্যাপক মো. এরশাদ আলী রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী।

লাইব্রেরিতে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। উচ্ছ্বাস প্রকাশ করে মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমরা যখন লাইব্রেরিতে পড়তে আসতাম, তখন প্রয়োজনীয় বই না থাকায় পড়াশোনা ব্যাহত হতো। তা ছাড়া লাইব্রেরির নিয়ম অনুযায়ী বাইরে থেকে বই নিয়ে প্রবেশ করা নিষেধ থাকায় বিষয়টি আমাদের জন্য আরও জটিল হয়ে উঠত। এখন নতুন বই যুক্ত হওয়ায় আমরা সবাই ব্যাপকভাবে উপকৃত হব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজ লাইব্রেরিতে নতুন বই সংযোজন

বিস্তারিত কমেন্টে