বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:২৭:৩৯
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

দামুড়হুদায় মাথাভাঙ্গা ব্রিজে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:৫৩
শেয়ার: mail
দামুড়হুদায় মাথাভাঙ্গা ব্রিজে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে দামুড়হুদা বাজারের মাথাভাঙ্গা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন আলী দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন—দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট ও বিষ্ণুপুর গ্রামের হামিদুল হকের ছেলে ফিরোজ হোসেন (৩২), স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস স্টাফ ও চুয়াডাঙ্গা সদরের সিনেমা হলপাড়ার আবেদ উদ্দীনের ছেলে জনি আহমেদ (৪২) এবং দামুড়হুদা মন্দিরপাড়ার রবিন হালদারের ছেলে রংমিস্ত্রি নিষ্কলঙ্ক হালদার (৪০)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, সকালে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে দামুড়হুদা বাজারের দিকে যাচ্ছিলেন শাহীন আলী। মাথাভাঙ্গা ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহীন আলী নিহত হন এবং অপর মোটরসাইকেলে থাকা ফিরোজ, জনি ও নিষ্কলঙ্ক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দামুড়হুদায় মাথাভাঙ্গা ব্রিজে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

বিস্তারিত কমেন্টে