বাংলাদেশ ১২:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

সম্মান ও টাকা দুটোই খোয়ালেন পরাগ

ভেপ টেনে জরিমানা গুনলেন পরাগ। ছবি : এক্স

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এ কথা সবারই জানা। তবে এবার ধূমপানের কারণে শুধু শরীর নয়, পকেটেরও ক্ষতি হলো রিয়ান পরাগের। রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে এমনিতেই কঠিন সময় পার করছেন তিনি। ব্যাট হাতে রান নেই, অধিনায়কত্ব নিয়েও চলছে সমালোচনা। এর মধ্যেই ড্রেসিংরুমে ই-সিগারেট বা ভেপে টান দিতে দেখা যায় তাকে, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

ঘটনার পর নড়েচড়ে বসে আইপিএল কর্তৃপক্ষ। প্রকাশ্যে ধূমপানের দায়ে পরাগকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। আইপিএলের আচরণবিধির ২.২১ অনুচ্ছেদের আওতায় এই শাস্তি দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী, নির্দিষ্ট জোন ছাড়া স্টেডিয়াম বা ড্রেসিংরুমে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।

গত ২৯ এপ্রিল রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে বসে ভেপ ব্যবহার করেন পরাগ। সেই ঘটনার জেরেই শাস্তির মুখে পড়তে হলো তাকে। মাঠের পারফরম্যান্সও তার পক্ষে কথা বলছে না। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ১১৭ রান করেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

সম্মান ও টাকা দুটোই খোয়ালেন পরাগ

প্রকাশিত: ০৪:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬