শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি সংস্থাটির প্রোগ্রামের আওতায় দেশের বিভিন্ন জেলায় ১,২৩০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন
পদসংখ্যা: ০৩টি
লোকবল নিয়োগ: ১,২৩০ জন
পদের নাম: মাইক্রোফাইন্যান্স অফিসার
পদসংখ্যা: ১,০০০ জন
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি
বেতন: প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ), শিক্ষানবিশকালে ২২,৫০০ টাকা, স্থায়ীকরণের পর ২৭,৫০০ টাকা
পদের নাম: জুনিয়র অ্যাকাউন্টেন্ট
লোকবল নিয়োগ: ২০০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (এসএসসি ও এইচএসসি-তে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে)। অভিজ্ঞতা আবশ্যক নয়। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে (শাখা পর্যায়ে) অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা: প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ), শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা, স্থায়ীকরণের পরে ২৬,০০০ টাকা
পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক (নারী প্রার্থীদের অগ্রাধিকার)
লোকবল নিয়োগ: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের MATS (ডিপ্লোমা) কোর্স অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। MATS-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২০,০০০ টাকা
কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা
আবেদনের শেষ সময়: ০৭ জুন ২০২৬
আবেদন লিংকঃ এখানে ক্লিক করুন।
অনলাইন ডেস্ক 






















