মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৩:২৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

তামিমের সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা বললেন সাকিব আল হাসান

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
তামিমের সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা বললেন সাকিব আল হাসান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের নানা ইস্যু নিয়ে খোলামেলা কথা বলেছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলে ফেরা, ক্রিকেট বোর্ডের সাবেক অধিনায়ক তামিম ইকবাল–এর সঙ্গে সম্পর্ক এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি মন্তব্য করেন।

দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, তামিম সভাপতি হওয়ার পর তাদের মধ্যে একবারই যোগাযোগ হয়েছিল। সেটি ছিল কেবল ক্যাপ্টেনস কার্ড ও ক্রিকেটার্স কার্ড গ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে। এ ছাড়া আর কোনো নিয়মিত যোগাযোগ হয়নি বলে তিনি উল্লেখ করেন।

দেশে ফেরা ও মামলা–সংক্রান্ত প্রসঙ্গে তামিম ইকবালের দেওয়া মন্তব্যের জবাবে সাকিব বলেন, ব্যক্তিগত অবস্থান ও ক্রিকেটীয় বাস্তবতা আলাদা বিষয়। তিনি আরও বলেন, জাতীয় দলে তার ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে ক্রিকেট–সম্পর্কিত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এক সময় তামিম ইকবালের সঙ্গে দূরত্বের গুঞ্জন থাকলেও, বিসিবি বা প্রশাসনিক কাঠামো পরিবর্তনের পর সেটি কোনো সুবিধা বা অসুবিধা তৈরি করবে কি না—এ প্রশ্নে সাকিব জানান, এতে বাড়তি কোনো প্রভাব দেখেন না তিনি।

ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও নিজের অনাগ্রহের কথা জানান সাকিব। তিনি বলেন, খেলা শেষে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা তার নেই। তবে কোচিং বা মেন্টর হিসেবে কাজ করার সুযোগ পেলে সেটি বিবেচনা করতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

তামিমের সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা বললেন সাকিব আল হাসান

বিস্তারিত কমেন্টে