সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৪:৫২
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৩
শেয়ার: mail
ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

১৭ বছরের পুরো সিনিয়র ক্যারিয়ার ইন্টার মিলানেই কাটিয়েছেন মাজ্জোলা। ক্লাবটির হয়ে ৫৬৫ ম্যাচ খেলেছেন তিনি। ইন্টারের হয়ে চারটি সিরি আ এবং দুটি ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কিংবদন্তি ফুটবলার।

ইতালি জাতীয় দলেও সমৃদ্ধ ক্যারিয়ার ছিল মাজ্জোলার। ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী ইতালি দলের সদস্য ছিলেন তিনি। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপেও ফাইনালে খেলেন মাজ্জোলা। তবে সেই ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে শিরোপা জিততে পারেনি ইতালি।

মাজ্জোলার মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার মিলান। ক্লাবটি তাকে নিজেদের ইতিহাস ও বিশ্ব ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেছে। এক শোকবার্তায় ইন্টার জানায়, মাজ্জোলা এমন একজন ছিলেন, যিনি শুধু ইতিহাসের অংশ হননি, নিজেই ইন্টারের ইতিহাসে পরিণত হয়েছেন।

মাজ্জোলার জীবন ও ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে এক বেদনাদায়ক পারিবারিক ইতিহাস। তার বাবা ভ্যালেন্তিনো মাজ্জোলা ছিলেন ইতালির জাতীয় দলের ফুটবলার এবং গ্রান্দে তোরিনোর অধিনায়ক। ১৯৪৯ সালে সুপারগা বিমান দুর্ঘটনায় মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারান সান্দ্রো। ওই দুর্ঘটনায় তৎকালীন তোরিনো দলের প্রায় পুরো স্কোয়াডই নিহত হয়।

১৮ বছর বয়সে ইন্টার মিলানের সিনিয়র দলে অভিষেক হয় মাজ্জোলার। জুভেন্টাসের বিপক্ষে সেই ম্যাচে ৯-১ গোলে হেরেছিল ইন্টার। তবে দলের একমাত্র গোলটি করেছিলেন মাজ্জোলা, পেনাল্টি থেকে।

এরপর দ্রুতই ইন্টারের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। ১৯৬৪ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইন্টারের ৩-১ গোলের জয়ে জোড়া গোল করেন মাজ্জোলা। পরের বছরও ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

১৯৭৭ সালে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ করেন মাজ্জোলা। এরপর ইন্টার মিলানসহ বিভিন্ন ক্লাবে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইন্টারে খেলোয়াড় হিসেবে ১৭ বছর কাটানোর পর আরও ১১ বছর ক্লাবটির প্রশাসনিক দায়িত্বে ছিলেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই

বিস্তারিত কমেন্টে