সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৪:৪১
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

মণিরামপুরে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ, জয় ৪ ইউনিয়নের

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮
শেয়ার: mail
মণিরামপুরে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ, জয় ৪ ইউনিয়নের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে যশোরের মণিরামপুরে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ। ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার আটটি ইউনিয়নের দল অংশ নিয়েছে।

উদ্বোধনের পর প্রথম রাউন্ডের খেলায় শ্যামকুড়, ঢাকুরিয়া, মণিরামপুর সদর ও দুর্বাডাঙ্গা ইউনিয়ন জয় পেয়েছে। বিজয়ী চার দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে। পরাজিত হয়ে বিদায় নিয়েছে নেহালপুর, চালুয়াহাটি, ঝাঁপা ও খেদাপাড়া ইউনিয়ন।

আয়োজকদের ভাষ্য, তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতেই এ আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে মণিরামপুর থানার এসআই মানিক, এসআই রেজাউল, এসআই ইউসুফ, এসআই ওবায়দুল, এসআই মিলন, পিএসআই হাবিব, এএসআই রুহুল কুদ্দুস, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক বিএম সাব্বির হাসানসহ পুলিশ সদস্য, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ, জয় ৪ ইউনিয়নের

বিস্তারিত কমেন্টে