সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৪:৫১
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

বিপিএল দুর্নীতি: দুই কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫
শেয়ার: mail
বিপিএল দুর্নীতি: দুই কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও টুর্নামেন্টকেন্দ্রিক ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির তদন্ত থেমে নেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের অভিযোগে বিপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজির দুই প্রভাবশালী কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়া দুই কর্মকর্তা হলেন—চট্টগ্রাম রয়্যালসের স্বত্বাধিকারী মো. আব্দুল কাইয়ুম রাশেদ এবং চট্টগ্রাম রয়্যালস ও দুর্বার রাজশাহীর সাবেক দলীয় কর্মকর্তা (অপারেশনস ম্যানেজার) মো. আমিন খান।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের দীর্ঘ তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, দুর্নীতির প্রস্তাবের তথ্য গোপন করা এবং তদন্তে অসহযোগিতা ও বাধা সৃষ্টির অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

চট্টগ্রাম রয়্যালসের মালিক মো. আব্দুল কাইয়ুম রাশেদের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধির ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এসব ধারা ম্যাচের ফল অনৈতিকভাবে প্রভাবিত করা, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন রাখা এবং বিসিবির তদন্ত কার্যক্রমে অসহযোগিতার সঙ্গে সম্পর্কিত।

অন্যদিকে, বিপিএলের একাদশ আসরে দুর্বার রাজশাহী এবং দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেট অপারেশনস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা মো. আমিন খানের বিরুদ্ধে বিধির ২.১.১, ২.১.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের প্রমাণ মিলেছে। তাঁর বিরুদ্ধে ম্যাচ প্রভাবিত করা, অন্যকে দুর্নীতিতে প্ররোচিত করা, তথ্য-প্রমাণ বিনষ্ট করা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

বিসিবি জানিয়েছে, নিয়মানুযায়ী আত্মপক্ষ সমর্থন এবং উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত জবাব দেওয়ার জন্য অভিযুক্ত দুই কর্মকর্তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিপিএল দুর্নীতি: দুই কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি

বিস্তারিত কমেন্টে