রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৫০:২৩
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

প্রধানমন্ত্রী চাঁদপুরের পথে, সাড়ে ১১টায় পথসভা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:১৮
শেয়ার: mail
প্রধানমন্ত্রী চাঁদপুরের পথে, সাড়ে ১১টায় পথসভা

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন কার্যক্রমসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন। রাজধানীর গুলশানের বাসা থেকে আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর সড়কপথে রওনা হন তিনি।

সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।

পরে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং এর উদ্বোধন করবেন।

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেল ৫টায় তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

পরে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে এ সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রী চাঁদপুরের পথে, সাড়ে ১১টায় পথসভা

বিস্তারিত কমেন্টে