সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৪৯:৪৯
শিরোনাম
নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসিফ-পলাশ

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসিফ-পলাশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

তেজগাঁও কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ তেজগাঁও কলেজ শাখার আগামী এক বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দিয়েছে।

শুক্রবার (১৫ মে) কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসিফ হোসাইন। সহ-সভাপতি হয়েছেন মো. গোলাম রাব্বি। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন পলাশ সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে তাসফিয়া তাবাসসুমকে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন, দপ্তর সম্পাদক রাহিমুল ইসলাম আকাশ, অর্থ সম্পাদক মো. নাইমুর রহমান নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান মজুমদার, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম জয়, ক্রীড়া সম্পাদক শাহাবুর রহমান মাসনূন, ছাত্রী বিষয়ক সম্পাদক রিপা সুলতানা, সমাজসেবা সম্পাদক হাবিব শিকদার, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মাহফুজ রৌদ্র, সাহিত্য সম্পাদক শাহরিয়া ইমরান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে আইমান আহাদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে মো. জুবায়ের হোসেন, সাইফুল আল নোমান ও জিহাদ আহমেদকে।

সংগঠনটির নেতারা জানান, তেজগাঁও কলেজ সরকারি করণের দাবি, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ছাত্র অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।

নবনির্বাচিত সভাপতি মো. আসিফ হোসাইন বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তেজগাঁও কলেজ সরকারি করণের দাবিতে আন্দোলন আরও বেগবান করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য দাবিতে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসিফ-পলাশ

বিস্তারিত কমেন্টে