সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৪১:৪৭
শিরোনাম
যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে

বেরোবির ইইই বিভাগের শিক্ষার্থী মিথুনের দক্ষিণ কোরিয়ায় GKS বৃত্তি লাভ

বেরোবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪
শেয়ার: mail
বেরোবির ইইই বিভাগের শিক্ষার্থী মিথুনের দক্ষিণ কোরিয়ায় GKS বৃত্তি লাভ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মিথুন চৌধুরী দক্ষিণ কোরিয়া সরকারের সম্মানজনক ‘গ্লোবাল কোরিয়া স্কলারশিপ’ (জিকেএস) অর্জন করেছেন। এই বৃত্তির আওতায় তিনি দেশটির সুনচন ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে গ্র্যাজুয়েট আরঅ্যান্ডডি (R&D) প্রোগ্রামে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।

ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বর্তমান যুগে আধুনিক গবেষণা নতুন মাত্রা লাভ করেছে। বিশেষ করে জেনারেটিভ এআইয়ের মাধ্যমে তৈরি ভুয়া বা পরিবর্তিত ছবি ও ভিডিওর ভিড়ে আসল কনটেন্ট শনাক্ত করতে মাইক্রোসফট রিসার্চের (এমএসআর) ক্যামব্রিজ ল্যাবে ‘প্রজেক্ট প্রোভিন্যান্স’-এর মতো প্রযুক্তিগত উদ্যোগ পরিচালিত হচ্ছে। তেমনই উন্নত বিশ্বের আধুনিক গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগকে নিজের একাডেমিক জীবনের এক অনন্য অর্জন হিসেবে দেখছেন মিথুন। বিশ্ববিদ্যালয়জীবনে গবেষণায় যুক্ত হতে বিভাগের শিক্ষকদের সার্বক্ষণিক সহযোগিতা ও দিকনির্দেশনার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করে মিথুন চৌধুরী বলেন, আমার গবেষণার হাতেখড়ি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান স্যারের হাত ধরে। তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। স্যারের কাছ থেকে পাওয়া পরামর্শ ও অনুপ্রেরণাই গবেষণার প্রতি আগ্রহী হতে এবং সামনে এগিয়ে যেতে ভূমিকা রেখেছে।

বিশ্ববিদ্যালয়জীবনে একাডেমিক পড়াশোনার পাশাপাশি গবেষণায় নিয়মিত সম্পৃক্ততার কারণেই আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার এই সুযোগ তৈরি হয়েছে মিথুনের। দক্ষিণ কোরিয়ায় গ্র্যাজুয়েট আরঅ্যান্ডডি প্রোগ্রামে যুক্ত হয়ে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে কাজ করার পাশাপাশি অর্জিত জ্ঞান ভবিষ্যতে দেশের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এদিকে মিথুন চৌধুরীর এই আন্তর্জাতিক সাফল্যে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বেরোবির ইইই বিভাগের শিক্ষার্থী মিথুনের দক্ষিণ কোরিয়ায় GKS বৃত্তি লাভ

বিস্তারিত কমেন্টে