সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৪৬:৪২
শিরোনাম
যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে

পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০
শেয়ার: mail
পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে ক্যাম্পাসে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হলো।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমরান হোসেন তানিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেশকাত হোসেন রনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর যৌথ স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের প্রভাষক আব্দুল আলী ভূঁইয়া, রসায়ন বিভাগের প্রভাষক মো. বায়েজিদ হাসান, একই বিভাগের প্রভাষক আবরার ইয়াসির আবির এবং লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিশাত তাসনিম। এ ছাড়া শিক্ষার্থী উপদেষ্টা হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহ আফতাব উদ্দিন, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল মামুন এবং পদার্থবিজ্ঞান বিভাগের ইরফান বিন হাবীব।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি মো. আশরাফুল হক ও জান্নাতুন নাঈমা, যুগ্ম সাধারণ সম্পাদক তাপরিয়া তুহি, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজিব, কোষাধ্যক্ষ মো. মেরাজুল ইসলাম এবং সহ-কোষাধ্যক্ষ মোবারক হোসেন।

এ ছাড়া দপ্তর সম্পাদক মাশরাফি জামান, সহ-দপ্তর সম্পাদক মাজহারুল হক ভূঁইয়া, প্রচার সম্পাদক প্লাবন রয়, সহ-প্রচার সম্পাদক সাজ্জাদুল হক, ধর্মবিষয়ক সম্পাদক কামরুল হাসান, নারী উন্নয়নবিষয়ক সম্পাদক সৈয়দা আরিফা আক্তার মিতু, সাংস্কৃতিক সম্পাদক আমেলি দাস, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান এবং আইটিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াহিয়া আবিদ।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ, আবদুর রব, ফাইরুজ নাওয়ার নাদিয়া, সাজ্জাদুর রহমান শাহিন, রাকিবুল ইসলাম, সাকিব বিন আহমেদ ও আব্দুস সালাম হাসিব।

নবনির্বাচিত সভাপতি এমরান হোসেন তানিম বলেন, বৃহত্তর নোয়াখালী থেকে আগত শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার ফসল এই সংগঠন। নবীন-প্রবীণ সবার মেলবন্ধন ও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

সাধারণ সম্পাদক মেশকাত হোসেন রনি বলেন, এই দায়িত্ব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা সংগঠনটিকে আরও গতিশীল ও কার্যকর করে গড়ে তুলতে সচেষ্ট থাকব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত

বিস্তারিত কমেন্টে