শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৭:৫৮
শিরোনাম
● নাটোরের বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, শীর্ষে ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ● ভোটের মাঠে শিক্ষকের প্রচার, বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ ● শুধু আইন নয়, মাদক-সন্ত্রাস নির্মূলে চাই পারিবারিক সচেতনতা: গোলটেবিলে বক্তারা ● চরফ্যাশন সরকারি কলেজের এইচএসসি ২০২৬: ফলাফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩৪.৫৪% ● পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত ● চু্য়াডাঙ্গার দামুড়হুদায় গলায় ভাত আটকে বৃদ্ধর মৃত্যু ● ৫২ বছরে এইচএসসি পাস, নীলফামারীর শেফালীর অনন্য সাফল্য ● বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড ● সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান ● মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড ● নাটোরের বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, শীর্ষে ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ● ভোটের মাঠে শিক্ষকের প্রচার, বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ ● শুধু আইন নয়, মাদক-সন্ত্রাস নির্মূলে চাই পারিবারিক সচেতনতা: গোলটেবিলে বক্তারা ● চরফ্যাশন সরকারি কলেজের এইচএসসি ২০২৬: ফলাফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩৪.৫৪% ● পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত ● চু্য়াডাঙ্গার দামুড়হুদায় গলায় ভাত আটকে বৃদ্ধর মৃত্যু ● ৫২ বছরে এইচএসসি পাস, নীলফামারীর শেফালীর অনন্য সাফল্য ● বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড ● সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান ● মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

মার্কিনিরা আলোচনায় আগ্রহী, চীনের সহায়তাকেও স্বাগত জানিয়েছে ইরান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:২৪
শেয়ার: mail
মার্কিনিরা আলোচনায় আগ্রহী, চীনের সহায়তাকেও স্বাগত জানিয়েছে ইরান

সংগৃহীত ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে তিনি আবারও বার্তা পেয়েছেন যে ওয়াশিংটন আলোচনা অব্যাহত রাখতে চায় এবং এ প্রক্রিয়ায় চীনের সহায়তাও গ্রহণে তারা প্রস্তুত।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, আমরা আবারও মার্কিনিদের কাছ থেকে বার্তা পেয়েছি যে তারা আলোচনা এবং পারস্পরিক যোগাযোগ চালিয়ে যেতে চায়।

নয়াদিল্লি থেকে এএফপি জানায়, আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সহায়তার প্রস্তাব দিয়েছেন এবং ইরানের যুদ্ধের সময় সামরিক সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

তিনি বলেন, আমরা যেকোনো দেশের সহায়তাকে স্বাগত জানাই, বিশেষ করে চীনকে।

আরাগচি আরও বলেন, চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই চীন যদি কূটনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করতে পারে, সেটি ইসলামি প্রজাতন্ত্র ইরান স্বাগত জানাবে।

চীন বলেছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত বন্ধে তারা শুরু থেকেই কাজ করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সংঘাত অব্যাহত থাকার কোনো যৌক্তিকতা নেই এবং দ্রুত সমাধান খোঁজা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থেও জরুরি।

এদিকে আরাগচি জানান, পাকিস্তান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় ভূমিকা পালন করছে। তবে প্রথম দফা আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, মধ্যস্থতার প্রক্রিয়া পুরোপুরি ব্যর্থ হয়নি। তবে এটি মূলত যুক্তরাষ্ট্রের আচরণ এবং দুই পক্ষের মধ্যে বিদ্যমান অবিশ্বাসের কারণে এখন কঠিন পর্যায়ে রয়েছে।

সূত্র: বাসস

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

মার্কিনিরা আলোচনায় আগ্রহী, চীনের সহায়তাকেও স্বাগত জানিয়েছে ইরান

বিস্তারিত কমেন্টে