শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৩২:২৬
শিরোনাম
● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের ● মাটিরাঙ্গা জোনের উদ্যোগে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান ● ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন ● পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সব কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ● পরাজয়ের আশঙ্কায় নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প ● টানা সাত বলে সাত ছক্কা, বাংলাদেশের অবিশ্বাস্য কীর্তি ● শুটিং সেটে আহত জায়েদ খান ● তাহসিফ হত্যা: বন্ধু দীপের ৭ দিনের রিমান্ড আবেদন ● লংমার্চের নামে গাড়ি মার্চ চলছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী ● পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর ● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের ● মাটিরাঙ্গা জোনের উদ্যোগে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান ● ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন ● পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সব কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ● পরাজয়ের আশঙ্কায় নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প ● টানা সাত বলে সাত ছক্কা, বাংলাদেশের অবিশ্বাস্য কীর্তি ● শুটিং সেটে আহত জায়েদ খান ● তাহসিফ হত্যা: বন্ধু দীপের ৭ দিনের রিমান্ড আবেদন ● লংমার্চের নামে গাড়ি মার্চ চলছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী ● পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর

ফের হামলা হলে বিশ্ব কাঁপানো আঘাতের হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:০৬
শেয়ার: mail
ফের হামলা হলে বিশ্ব কাঁপানো আঘাতের হুঁশিয়ারি ইরানের

ইরানে নতুন করে হামলা হলে ইউরোপকে আরও ভয়াবহ মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর বেশি বেড়েছে বলে অভিযোগ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তাঁর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় আরাগচি এ সতর্কবার্তা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, গত বছরের জুনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে স্বাগত জানিয়েছিলেন মের্ৎস। সে সময় জার্মান চ্যান্সেলর বলেছিলেন, ইসরায়েল সবার জন্য নোংরা কাজটি করছে।

আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানো হলে ইউরোপের অর্থনৈতিক ক্ষতি আরও বহুগুণ বাড়তে পারে। তিনি লেখেন, ১০০ বিলিয়ন ইউরো কিছুই নয়। ইরানি জনগণের ক্ষতি করার সাহস দেখালে দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী এমন আঘাত হানবে, যার অভিঘাতে বিশ্ব কেঁপে উঠবে। তিনি আরও বলেন, পুরোনো সীমারেখার দিন শেষ।

এদিকে ইউরোপের জ্বালানি ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় দেশগুলোর সমালোচনা করেছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িও। শুক্রবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন, যখন আপনারা যুদ্ধাপরাধকে সমর্থন করছিলেন, তখন কি ভেবেছিলেন এর পরিণতি আপনাদেরও ভোগ করতে হবে না?

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রভাব যে ইউরোপের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায়ও পড়ছে, তেহরানের এই বক্তব্যে সেই বার্তাই আরও স্পষ্ট হয়েছে।

সূত্র: আল-জাজিরা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ফের হামলা হলে বিশ্ব কাঁপানো আঘাতের হুঁশিয়ারি ইরানের

বিস্তারিত কমেন্টে