শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ | ১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৭:১১
শিরোনাম
● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ ● তেহরানে কাতারের প্রতিনিধিদল ● তাহসিফের বাবার বক্তব্যে মিলল চাঞ্চল্যকর তথ্য ● রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু ● এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড ● ‘তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ ● রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ ● তেহরানে কাতারের প্রতিনিধিদল ● তাহসিফের বাবার বক্তব্যে মিলল চাঞ্চল্যকর তথ্য ● রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু ● এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড ● ‘তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ ● রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন

মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, অতঃপর…

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:৪৮
শেয়ার: mail
মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, অতঃপর…

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয় আরোহীকে বহনকারী একটি হেলিকপ্টার আকাশে বিধ্বস্ত হয়েছে। জোশীমঠ-বদ্রীনাথ রুটে শুক্রবার (৩০ অক্টোবর) ভারী তুষারপাতের মধ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনাটি নিশ্চিত করে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার যৌথ উদ্যোগে দুর্গম ওই এলাকায় ব্যাপক উদ্ধারকাজ চলছে।

জানা গেছে, বদ্রীনাথ থেকে শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে তুষারপাতের মধ্যেই হেলিকপ্টারটি যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর হাতি পর্বত এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জোশীমঠের কাছের চায়েই গ্রামের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) সেখানে যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি নিজে পুরো পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছেন। উদ্ধার হওয়া গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত আকাশপথে বড় হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন তিনি।

অন্যদিকে জোশীমঠের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) চন্দ্র শেখর বশিষ্ঠ বলেছেন, সেনাবাহিনী, পুলিশ, এসডিআরএফ ও স্বাস্থ্য বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। তিনিও সেখানে যাচ্ছেন।

দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় উত্তরাখণ্ডে এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। গত এক দশকে রাজ্যটিতে অন্তত ১২টি আলাদা হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি ছিল বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা। বাকি সাতটি ঘটনায় কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হওয়ায় অনেকে আহত হন।

এর আগে গত বছরের জুনে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, অতঃপর…

বিস্তারিত কমেন্টে