শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ | ১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:০৪:৫৬
শিরোনাম
● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ ● সাতক্ষীরায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ ● সাতক্ষীরায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:১৩
শেয়ার: mail
যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার জন্য আবেদনকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে আগের চেয়ে বেশি অর্থ (জীবনযাপনের খরচ) থাকার প্রমাণ দেখাতে হবে। মূলত দেশটিতে স্থানীয় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ শিক্ষাঋণের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই নতুন নিয়ম করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত ইমিগ্রেশন রুলসের সংশোধনী (এইচসি ৫৮৪) অনুযায়ী এই আর্থিক শর্ত নির্ধারণ করা হয়েছে। স্টাডি নাউয়ের তথ্য অনুযায়ী, নতুন এই নিয়মটি ভিসার আবেদনের তারিখ অনুসারে কার্যকর হবে; কোর্স শুরুর তারিখ অনুযায়ী নয়। অর্থাৎ ৩০ নভেম্বরের আগে আবেদন করলে পুরোনো নিয়মেই অর্থ দেখাতে হবে। কিন্তু ৩০ নভেম্বর বা এর পরে আবেদন করলে নতুন নিয়মে বাড়তি অর্থ দেখাতে হবে।

খরচের নতুন হিসাব

লন্ডনে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবনযাপনের খরচ হিসেবে মাসিক ১ হাজার ৫২৯ পাউন্ডের পরিবর্তে এখন ১ হাজার ৫৭০ পাউন্ড দেখাতে হবে। অন্যদিকে লন্ডনের বাইরে পড়াশোনার ক্ষেত্রে এই পরিমাণ মাসিক ১ হাজার ১৭১ পাউন্ড থেকে বাড়িয়ে ১ হাজার ২০৩ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীদের কোর্সের মেয়াদ অনুযায়ী জীবনযাত্রার ব্যয় মেটানোর পর্যাপ্ত অর্থ ব্যাংক হিসাবে দেখাতে হবে, যা সর্বোচ্চ ৯ মাসের জন্য হিসাব করা হয়। কোর্সের মেয়াদ ৯ মাসের কম হলে প্রকৃত মেয়াদের অর্থ দেখাতে হবে। এ ক্ষেত্রে কোনো মাসের কয়েক দিন থাকলেও সেটি পূর্ণ মাস হিসেবেই ধরা হবে।

এই নিয়মের ফলে লন্ডনে ৯ মাস বা তার বেশি মেয়াদের কোর্সের জন্য এখন সর্বোচ্চ ১৪ হাজার ১৩০ পাউন্ড দেখাতে হবে, যা আগে ছিল ১৩ হাজার ৭৬১ পাউন্ড। অর্থাৎ লন্ডনের ক্ষেত্রে অতিরিক্ত ৩৬৯ পাউন্ড বেশি দেখাতে হবে। আর লন্ডনের বাইরে একই মেয়াদের কোর্সের জন্য ১০ হাজার ৫৩৯ পাউন্ডের বদলে এখন ১০ হাজার ৮২৭ পাউন্ড দেখাতে হবে, যা আগের চেয়ে ২৮৮ পাউন্ড বেশি।

টিউশন ফি ও অন্যান্য শর্ত

জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি প্রথম শিক্ষাবর্ষের বকেয়া টিউশন ফিও ব্যাংক হিসাবে দেখাতে হবে। এই ফির পরিমাণ শিক্ষার্থীর কনফার্মেশন অব অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ (সিএএস) নথিতে উল্লেখ থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় বা কলেজের আবাসনের জন্য কোনো শিক্ষার্থী অগ্রিম অর্থ জমা দিয়ে থাকলে তা জীবনযাত্রার ব্যয় হিসেবে দেখানো অর্থ থেকে বাদ দেওয়া যাবে। তবে নতুন নিয়মে এই ছাড়ের সর্বোচ্চ সীমা ১ হাজার ৫২৯ পাউন্ড থেকে বাড়িয়ে ১ হাজার ৫৭০ পাউন্ড করা হয়েছে।

ব্যাংক স্টেটমেন্ট ও ছাড়

ভিসার আবেদন করার আগে টানা অন্তত ২৮ দিন প্রয়োজনীয় অর্থ ব্যাংক হিসাবে জমা রাখার শর্তটি অপরিবর্তিত রয়েছে। তবে এই ২৮ দিনের শেষ দিনটি অবশ্যই ভিসার আবেদনের তারিখের আগের ৩১ দিনের মধ্যে হতে হবে।

যুক্তরাজ্যের ভেতর থেকে করা কিছু স্টুডেন্ট ভিসার আবেদনের ক্ষেত্রেও নতুন এই আর্থিক শর্ত প্রযোজ্য হবে। তবে কোনো শিক্ষার্থী ভিসার আবেদন করার আগে অন্তত ১২ মাস বৈধ অনুমতি নিয়ে যুক্তরাজ্যে বসবাস করে থাকলে, সাধারণত তাঁকে জীবনযাত্রার ব্যয় বহনের জন্য পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দেখাতে হবে না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর

বিস্তারিত কমেন্টে