বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩২:৫৮
শিরোনাম
বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ

ওমানে গাড়ির ভেতর মৃত্যুর কোলে ঢলে পড়েন চট্টগ্রামের আপন চার ভাই, নেপথ্যে কী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:৩৮
শেয়ার: mail
ওমানে গাড়ির ভেতর মৃত্যুর কোলে ঢলে পড়েন চট্টগ্রামের আপন চার ভাই, নেপথ্যে কী

ওমানে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন চট্টগ্রামের ৪ আপন ভাই

ওমানে পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে রয়্যাল ওমান পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গাড়ির এক্সস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

টাইমস অব ওমানের বরাতে জানা যায়, বুধবার রাতে দক্ষিণ আল বাতিনা গভর্নরেটের আল-মাসনা এলাকায় একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। গাড়িটি চলমান অবস্থায় ছিল বলে জানা গেছে।

নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দাররাজা পাড়ার প্রয়াত মোহাম্মদ হাসানের চার ছেলে—রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ। তারা দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে দুজন অবিবাহিত ছিলেন এবং ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। কেনাকাটার উদ্দেশ্যে তারা একসঙ্গে বের হয়েছিলেন। পরে ফেরার পথে গাড়ির ভেতরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসীদের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় তারা বারকা এলাকা থেকে মুলাদাহর দিকে রওনা দেন। রাতের দিকে একজন আত্মীয়কে ভয়েস মেসেজ পাঠিয়ে তারা অসুস্থতার কথা জানান এবং গাড়ি থেকে বের হওয়ার অবস্থায় না থাকার বিষয়টি উল্লেখ করেন।

ঘটনার পর স্থানীয়রা গাড়ির ভেতর চারজনকে অচেতন অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইন ওমানের তথ্য অনুযায়ী, নিহতদের বয়স ছিল ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। এ ঘটনায় কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার ঝুঁকি নিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে ওমান পুলিশ।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ওমান

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

ওমানে গাড়ির ভেতর মৃত্যুর কোলে ঢলে পড়েন চট্টগ্রামের আপন চার ভাই, নেপথ্যে কী

বিস্তারিত কমেন্টে