পিরোজপুরের কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছর পূর্তিতে ২৭ পৃষ্ঠার একটি সচিত্র প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) পিরোজপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার হাতে এ প্রতিবেদন তুলে দেন সংগঠনের সভাপতি এম এ নকিব নাছরুল্লাহ্।
প্রতিবেদন হস্তান্তরকালে যুব উন্নয়ন অফিস থেকে সংগঠনের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ একটি রিসিভ কপি দেওয়া হয়। এ সময় কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. মাজিদুল ইসলাম সূর্যসহ সংগঠনের অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত এক বছরে যুবসমাজের উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমে কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সচিত্র প্রতিবেদনের মাধ্যমে ফাউন্ডেশনের গত এক বছরের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
kalprakash.com/IM