বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মাসিক সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য নতুন হারের এ ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্টরা বর্তমান হারেই সীমান্ত ভাতা পাবেন।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে গেজেট জারি করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।
গেজেট অনুযায়ী, জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুসারে গ্রেড ও চাকরির বয়স বিবেচনায় সীমান্ত ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে। চাকরির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভাতার পরিমাণও বাড়বে।
নতুন হার অনুযায়ী, গ্রেড-২০ কর্মচারীরা চাকরির বয়স ৫ বছরের কম হলে মাসে ১ হাজার ৪৪০ টাকা, ৫ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম হলে ১ হাজার ৮০০ টাকা, ১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম হলে ২ হাজার ১৬০ টাকা, ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম হলে ২ হাজার ৬৪০ টাকা এবং ২০ বছর বা তার বেশি হলে ৩ হাজার ১২০ টাকা সীমান্ত ভাতা পাবেন।
গ্রেড-১৯-এ এ ভাতার হার যথাক্রমে ১ হাজার ৫৬০, ১ হাজার ৯২০, ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০ ও ৩ হাজার ২৪০ টাকা। গ্রেড-১৮-এ ১ হাজার ৬৮০, ২ হাজার ৪০, ২ হাজার ৪০০, ২ হাজার ৮৮০ ও ৩ হাজার ৩৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্রেড-১৭-এ ভাতা হবে যথাক্রমে ১ হাজার ৮০০, ২ হাজার ১৬০, ২ হাজার ৬৪০, ৩ হাজার ও ৩ হাজার ৬০০ টাকা। গ্রেড-১৬-এ ১ হাজার ৯২০, ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০, ৩ হাজার ২৪০ ও ৩ হাজার ৮৪০ টাকা।
গ্রেড-১৫-এ সীমান্ত ভাতা ২ হাজার ৪০, ২ হাজার ৪০০, ২ হাজার ৮৮০, ৩ হাজার ৪৮০ ও ৪ হাজার ৮০ টাকা এবং গ্রেড-১৪-এ ২ হাজার ১৬০, ২ হাজার ৬৪০, ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০ ও ৪ হাজার ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্রেড-১৩-এ ভাতার হার ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০, ৩ হাজার ৩৬০, ৪ হাজার ৮০ ও ৪ হাজার ৮০০ টাকা। গ্রেড-১২-এ ২ হাজার ৫২০, ৩ হাজার, ৩ হাজার ৬০০, ৪ হাজার ৩২০ ও ৫ হাজার ২৮০ টাকা।
গ্রেড-১১-এ ভাতার হার যথাক্রমে ২ হাজার ৬৪০, ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০, ৪ হাজার ৫৬০ ও ৫ হাজার ৫২০ টাকা। গ্রেড-১০-এ ২ হাজার ৭৬০, ৩ হাজার ৩৬০, ৩ হাজার ৯৬০, ৪ হাজার ৬৮০ ও ৫ হাজার ৬৪০ টাকা।
গ্রেড-৯-এ সীমান্ত ভাতা হবে ২ হাজার ৮৮০, ৩ হাজার ৪৮০, ৪ হাজার ৮০, ৫ হাজার ৪০ ও ৬ হাজার টাকা। গ্রেড-৮-এ ৩ হাজার, ৩ হাজার ৬০০, ৪ হাজার ২০০, ৫ হাজার ১৬০ ও ৬ হাজার ২৪০ টাকা।
kalprakash.com/IM