বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:১৫:৪৮
শিরোনাম
ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর

বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২
শেয়ার: mail
বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি। ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন ক্লাস হয়।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ব্যাচ পরিয়ে সম্মাননা জানানো হয়। পরে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য দেবপ্রসাদ দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আফসার হোসেন। এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, নবীন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

কলেজের প্রভাষক কনি চাকমার সঞ্চালনায় বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজজীবন জ্ঞানচর্চা ও নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত কলেজে আসা, মানবিক মূল্যবোধ ধারণ করা এবং অন্যকে সম্মান করার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না; অধ্যবসায়ের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। মাদকের ভয়াবহতা থেকে নিজেদের দূরে রেখে সচেতন ও জাগ্রত থাকতে হবে। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য শুধু ব্যক্তিগত উন্নতি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে দেশ গঠনে ভূমিকা রাখা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন

বিস্তারিত কমেন্টে