বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৩:২৫
শিরোনাম
দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৩
শেয়ার: mail
ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি। ছবি: সংগৃহীত

ক্রেতা সেজে স্বর্ণের দোকানে ঢুকেছিলেন এক যুবক। দোকানির সামনে দুটি স্বর্ণের মালা দেখানোর পর মুহূর্তের মধ্যেই সেগুলো নিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। মাস্ক পরা থাকায় সিসিটিভি ফুটেজেও তার চেহারা স্পষ্ট নয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে পাবনার ঈশ্বরদী শহরের চাঁদ আলী মোড় এলাকায় মাসুদ জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া দুটি স্বর্ণের মালার ওজন দুই ভরি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছেন দোকান মালিক।

দোকানের মালিক ও স্বর্ণ ব্যবসায়ী মাহসি ইয়াতিকুর রহমান মাসুদ জানান, রাত সোয়া ৮টার দিকে মুখে মাস্ক পরা আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। তিনি স্বর্ণের মালা কিনবেন বলে দেখতে চান। তার কথামতো দুটি মালা দেখানোর জন্য সামনে দেওয়া হয়।

এ সময় কিছু বুঝে ওঠার আগেই যুবকটি দুটি মালা হাতে নিয়ে দোকান থেকে দৌড়ে বেরিয়ে যান। পরে কিছুদূর গিয়ে অন্ধকারে পালিয়ে যান তিনি। স্থানীয়রা তাকে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন।

দোকান মালিক জানান, চুরি যাওয়া প্রতিটি মালার ওজন এক ভরি করে। দুটি মালায় মোট দুই ভরি স্বর্ণ রয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী এগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

তিনি বলেন, ওই যুবক মুখে মাস্ক পরে থাকায় দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে তার চেহারা স্পষ্টভাবে দেখা যায়নি। তবে তার গতিবিধির ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যুবকটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ক্রেতা সেজে স্বর্ণের গহনা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা দ্রুত জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া স্বর্ণ উদ্ধারের দাবি জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক

বিস্তারিত কমেন্টে