বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৪৩:৪৪
শিরোনাম
রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন

কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪
শেয়ার: mail
কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। ছবি: সংগৃহীত

নাসিরনগরে উড়িয়াইন প্রাথমিক বিদ্যালয় থেকে মেইন সড়ক পর্যন্ত ইট সলিং কাজের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছাতিয়াইন-তিলপাড়ার মেইন সড়ক পর্যন্ত রাস্তার ইট সলিং কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চাপরতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল খার সভাপতিত্বে এ কাজের উদ্বোধন করা হয়।

দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। বিশেষ করে উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের যাতায়াতে ভোগান্তি ছিল বেশি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল, সাবেক ইউপি সদস্য গেদু মিয়া, বিএনপি নেতা জালাল মিয়া, আব্দুল হামিদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ রুবেল খা বলেন, চাপরতলা ইউনিয়নের উন্নয়ন তহবিল থেকে এবং স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের প্রচেষ্টায় প্রকল্পটির কাজ শুরু করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে উড়িয়াইন গ্রামের মানুষ রাস্তাটির কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই কাদামাটির কারণে রাস্তায় চলাচল করা কঠিন হয়ে পড়ে। এমনকি অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যেতেও অনেক সমস্যায় পড়তে হয়।

রুবেল খা বলেন, “এই রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।”

এ সময় ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল বলেন, রাস্তাটির উন্নয়ন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। ইট সলিংয়ের পাশাপাশি ভবিষ্যতে রাস্তাটি আরও টেকসই করতে এলজিইডির আওতায় নেওয়া প্রয়োজন।

তিনি এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের হস্তক্ষেপ কামনা করে বলেন, এমপি মহোদয় উদ্যোগ নিলে উড়িয়াইন গ্রামের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এলজিইডির আওতায় এনে স্থায়ীভাবে উন্নয়ন করা সম্ভব হবে।

স্থানীয়রা জানান, উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছাতিয়াইন-তিলপাড়ার মেইন সড়ক পর্যন্ত রাস্তাটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই সড়ক দিয়ে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত যাতায়াত করেন।

দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছাত। এখন ইট সলিংয়ের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

স্থানীয়রা রুবেল মেম্বারের উদ্যোগ ও সভাপতিত্বে কাজটি শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে রাস্তাটি এলজিইডির আওতায় এনে পাকাকরণসহ স্থায়ী উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

অনুষ্ঠানের শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী সড়ক উন্নয়নকাজের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের সুস্থতা কামনা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী

বিস্তারিত কমেন্টে